নাকের জমাট রক্ত বের হওয়ার কারণে কি ওযু ভেঙে যায়?
ড. মো: সাইফুল ইসলাম
•
13 নভেম্বর 2026, 12:41 রাত
•
5 বার পঠিত
প্রশ্ন: কয়েকদিন যাবৎ আমার প্রচুর ঠান্ডা-জ্বর। ঠান্ডার তীব্রতায় গতকাল কয়েকবার নাক ঝাড়ার সময় নাক থেকে জমাট জমাট রক্ত বের হয়।
জানার বিষয় হল, এই রক্ত বের হওয়ার কারণে কি ওযু ভেঙে যায়?
উত্তর:নাকের ভেতর থেকে যদি শুধু জমাট রক্ত বের হয়; প্রবাহিত রক্ত বের না হয়, তবে এ কারণে ওযু ভাঙবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু ভাঙেনি।
* >خلاصة الفتاوى< ১/১৫: قال محمد رحمه الله: الرجل إذا انتثر، فخرج من أنفه علق قدر العدسة، لا ينقض الوضوء، وعن محمد رحمه الله: إن تقطر قطرة دم ينقض، بخلاف الكتلة.
—আযযাখীরাতুল বুরহানিয়া ১/২৯৩; আলজাওহারাতুন নায়্যিরা ১/৯; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১১
#মাসিক আলকাউসার
#আপনি যা জানতে চেয়েছেন
#আপনার জিজ্ঞাসা