জন্মের পরেই সন্তান মারা যায়, এখন জানাজার নামাজ পড়তে হবে কিনা?
ড. মো: সাইফুল ইসলাম
•
10 নভেম্বর 2026, 02:03 রাত
•
7 বার পঠিত
প্রশ্ন: সিজারে আমার ছেলের জন্ম হয়। ডাক্তারের বর্ণনা অনুযায়ী জন্মের সময় তার হালকা শ্বাস-প্রশ্বাস চালু ছিল। কিন্তু তেমন একটা নড়াচড়া বা আওয়াজ করতে দেখা যায়নি। এরপর চার-পাঁচ ঘণ্টা আইসিও-তে রাখার পর মারা যায়। এখন কি আমরা তার জানাযা নামায পড়ব?
উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী জন্মের সময় নবজাতক শিশুটির শ্বাস-প্রশ্বাস চালু ছিল, তাই সে অনুযায়ী শিশুটি জীবিত অবস্থায়ই জন্মগ্রহণ করেছে। তাই অন্যান্য মায়্যেেতর মতোই তার জানাযা নামায পড়তে হবে।
—কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৫৯; কিতাবুল আছল ১/৩৪৬; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/১৯৭; মি‘রাজুদ দিরায়া ২/৪৮৩; ফাতহুল কাদীর ২/৯২; আদ্দুররুল মুখতার ২/২২৭
#মাসিক আলকাউসার
#আপনি যা জানতে চেয়েছেন
#আপনার জিজ্ঞাসা