রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল

অনলাইন নিউজ পোর্টাল • 04 ফেব্রুয়ারি 2021, 10:01 দুপুর • 350 বার পঠিত
ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, শ্রীলঙ্কা দল আগামী মে মাসে তিনটি ওয়ানডে খেলতে আসবে। এটা বিশ্বকাপ সুপার লিগের অংশ।

গত বছর জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেই সফর পরে নির্ধারিত হয় অক্টোবরে। কিন্তু শ্রীলংকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন প্রোটোকল কড়াকড়ি করায় তখন বাতিল হয়ে যায় সফর। বলা হয় ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজ হবে।

এ বিষয়ে আকরাম খান জানান, এর আগে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট স্থগিত করা হয়েছিল। তবে ওয়ানডে সিরিজের পরই সে ব্যাপারে আলোচনা করা হবে। আমরা আগে অথবা পরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে আশা করছি। তবে দিন-তারিখ এখনও নিশ্চিত হয়নি।