রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুন 2022, 09:03 সকাল • 270 বার পঠিত
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু

খুলনায় ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে  জান্নাতুল নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার রহিমনগর গ্রামের মাইজার খেয়াঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে ।

মৃত্যু জান্নাতুল রহিমনগর  গ্রামের রুবেল ফকিরের মেয়ে। সে গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

এদিকে জান্নাতুলের চাচা ইসমাইল হোসেন বলেন, জান্নাতুলের এক বোন, দাদি, ফুফু ও এক চাচতো ভাইসহ সোমবার সন্ধ্যার পর ভ্যানেযোগে  রহিমনগর থেকে রূপসা বাগমারায় যাচ্ছিল। মাইজার খেয়াঘাটের সন্নিকটে আসলে আকস্মিকভাবে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে জান্নাতুলের। এ সময় একবার চিৎকার করে ঘটনাস্থলেই মারা যায় সে। জান্নাতুলের গলায় নাইলনের তৈরি ওড়না ছিল বলে দ্রুত মৃত্যু হয়েছে।