রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

ভিয়েতনামের অনিন্দ্য সুন্দর লাল কাঁঠাল মিলবে হাতের নাগালে

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 06:06 বিকাল • 1,894 বার পঠিত
ভিয়েতনামের অনিন্দ্য সুন্দর লাল কাঁঠাল মিলবে হাতের নাগালে

গ্রীষ্মকালীন ফলের মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠাল। আমাদের দেশের জাতীয় এই ফল বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ফল। উপরের আবরন কাটাযুক্ত হলেও ভেতরে রসালো সুমিষ্ট কোষ। সাধারণ সবুজ রঙের কাঁঠাল আমাদের দেশে দেখা গেলেও কাঁঠালের আরেক প্রজাতি লাল কাঁঠাল দেখা যায় বিভিন্ন দেশে।  
বানিজ্যিকভাবে আমদের দেশে এই ফল চাষ না হলেও সুমিষ্ট এই কাঁঠাল দেশের সর্বত্রই কম বেশী হয়ে থাকে এবং ছোট বড় সকলের কাছেই জনপ্রিয় সুমিষ্ট এই ফল। তবে বৈচিত্রের কারণে দেশী কাঁঠালের পাশাপাশি বাংলাদেশে ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে ভিয়েতনামের লাল রংয়ের কাঁঠাল। মুলত থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনাম কাঁঠালের বেশকিছু সংখ্যক উন্নত জাত অবমুক্ত করেছে। তার অন্যমত হলো ভিয়েতনামি আঠাবিহীন রঙ্গিন কাঁঠাল। তবে এই কাঁঠাল আকারে সবুজ কাঁঠালের চেয়ে কিছুটা ছোট হয়।