রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
পর্যটন

ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধন দ্রুত নবায়নের নির্দেশ সরকারের

মোহাম্মদ খাইরুল আমিন • 01 এপ্রিল 2026, 09:06 সকাল • 179 বার পঠিত
ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধন দ্রুত নবায়নের নির্দেশ সরকারের

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন করার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সতর্কতা জারি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর ২০২১ সালের সংশোধনী এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ দিয়ে ট্রাভেল এজেন্সি চালানো সম্পূর্ণ অবৈধ।

বিবৃতিতে বলা হয়, সময়মতো নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা চালাচ্ছে, তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (www.regtravelagency.gov.bd)-এ নবায়নের আবেদন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নিবন্ধন সনদ সংগ্রহ বা নবায়ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।