রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
স্বাস্থ্য

টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন রেজিস্ট্রেশনকারীরা

অনলাইন নিউজ পোর্টাল • 06 ফেব্রুয়ারি 2021, 10:41 দুপুর • 345 বার পঠিত
টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন রেজিস্ট্রেশনকারীরা

দেশজুড়ে আগামীকাল রবিবার সকাল থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকা দেওয়া। এই কাজ ঘিরে জেলা-উপজেলায় প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে। টিকা পেতে শুক্রবার রাত পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখের অধিক মানুষ। প্রতি ঘণ্টায় রেজিস্ট্রেশন করছেন ১০ হাজারেরও বেশি।

যারা এই রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা আজ (শনিবার) সকাল থেকে মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, 'রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।'

রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা।

এদিকে স্থানীয় মানুষের মধ্যে টিকাদানের উৎসাহ বাড়াতে জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন নিজ নিজ এলাকায়। সংসদ সদস্যদের বেশির ভাগই যাঁর যাঁর নির্বাচনী এলাকায় আগামীকাল টিকা নেবেন বলেও প্রস্তুতি রয়েছে। অনেক এলাকায় মন্ত্রীরাও থাকবেন বলে জানা গেছে।