রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
অর্থনীতি

সরকার এবছর পশুর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে ভাবছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2020, 10:06 রাত • 319 বার পঠিত
সরকার এবছর পশুর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে ভাবছে: বাণিজ্যমন্ত্রী

সরকার এ বছর পশুর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে ভাবছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা গত বছর কোরবানির পশুর চামড়া রাস্তায় ফেলে গিয়েছিলেন। নষ্ট হয়েছিল প্রচুর চামড়া। ফলে এ বছর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে ভারছে সরকার। বৃহস্পতিবার অনলাইনে ২০২০-২১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কয়েকদিনের মধ্যেই ট্যানারি মালিকদের সঙ্গে আলোচনা করে কাঁচা চামড়ার দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর কোরবানির চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করার জন্য সরকার সবকিছু করবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। চামড়া সংগ্রহের জন্য এবার কোনও অর্থ সংকট থাকবে না। গত বছরের মতো পরিস্থিতি কোনও অবস্থাতেই হতে দেয়া যাবে না।