রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 18 জুলাই 2021, 01:49 দুপুর • 458 বার পঠিত
সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল।

রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে। 

জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা।

 

হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশ নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস , সাকিব আল হাসান,  মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন,  মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ-

ওয়েসলি মাধভেরে টাডিওয়ানাশে মারুমনি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স রেজিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা ও রিচার্ড নাগারাভা।