রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় এক নারীর ১৪ বছরের

মোহাম্মদ খাইরুল আমিন • 20 অক্টোবর 2025, 07:57 বিকাল • 304 বার পঠিত
সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় এক নারীর ১৪ বছরের

সিরাজগঞ্জ, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় নবজাতক শিশু চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান। 

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে প্রসুতি স্ত্রীকে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাত নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে।

এরপর সন্তানের বাবা মাজেদ আলী সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।