রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
স্বাস্থ্য

সবজি দিয়ে যেভাবে বানাবেন বিকালের মজাদার নাস্তা

অনলাইন নিউজ পোর্টাল • 01 ফেব্রুয়ারি 2021, 11:13 দুপুর • 297 বার পঠিত
সবজি দিয়ে যেভাবে বানাবেন বিকালের মজাদার নাস্তা

পাঁচমিশালি সবজি (গাজর, ফুলকপি, আলু, মিষ্টিকুমড়া) ১ কাপ, বুটের ডাল সিকি কাপ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজ ১টি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য, ডিম ১টি, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

১.   বুটের ডাল তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন।

২.   প্রেসারকুকারে ডাল, সবজি, কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নিন।

৩.   এবার মিশ্রণটি ব্লেন্ড করে তাতে ডিম ও গরম মসলা গুঁড়া মিশিয়ে কাবাব তৈরি করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন।

৪.   অল্প তেলে ভেজে পছন্দমতো সসের সঙ্গে সাজিয়ে পরিবেশন করুন।

উপকরণ

পাঁচমিশালি সবজি সিদ্ধ করে ব্লেন্ড করা আধা কাপ, চালের গুঁড়া ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি, সরিষার তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

১.   একটি পাত্রে সরিষার তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে রেখে দিন।

২.   এবার গরম প্যানে অথবা তাওয়ায় সরিষার তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে রুটির মতো ছড়িয়ে ঢেকে দিন।

৩.   পাঁচ মিনিট রেখে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

৪.   চাটনি অথবা মাংসের ঝোল সহযোগে পরিবেশন করুন।

উপকরণ

সুজি আধা কাপ, শীতের সবজি (গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কলি, ফুলকপি) পছন্দমতো ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, পাঁচফোড়ন টেলে গুঁড়া করা ১ চা চামচ, তেল ভাজার জন্য, ডিম ১টি।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে সবজি একসঙ্গে কুচি করে কেটে নিন।

২.   একটি পাত্রে ডিম ভেঙে তাতে সুজি, সবজি কুচি ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে মেখে ঘন ব্যাটার তৈরি করে ১৫ মিনিট রেখে দিন।

৩.   এবার ডুবো তেলে অল্প অল্প করে ব্যাটার দিয়ে পাকোড়ার মতো ভেজে তুলে রাখুন।

৪.   পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

উপকরণ

বাঁধাকপি কুচি ২ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, ডিম ১টি, অরিগেনো ১ চা চামচ, বেসিল লিফ ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, পাপরিকা পাউডার ১ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ছোট ছোট পাকোড়ার মতো ডুবো তেলে বাদামি করে ভেজে পছন্দমতো সসের সঙ্গে পরিবেশন করুন