রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

প্রথমবার চট্টগ্রামে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 27 এপ্রিল 2026, 03:21 দুপুর • 92 বার পঠিত
প্রথমবার চট্টগ্রামে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

আগামীকাল থেকে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 

প্রথমবারের মত চট্টগ্রামের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে কোন ম্যাচে মুখোমুখি হয়নি এই দু’দল। 

এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে ৬ ম্যাচ খেলে সমান ৩টিতে জয় ও হারের স্বাদ পেয়েছে টাইগাররা। 

যদিও চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। ১২ বছর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল তারা। ৫৯ রানে ঐ ম্যাচ হেরেছিল কিউইরা।