রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

ন্যাশনাল স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

মোহাম্মদ খাইরুল আমিন • 25 এপ্রিল 2026, 03:35 দুপুর • 113 বার পঠিত
ন্যাশনাল স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের জেলা পর্যায়ের খেলায় বড় জয় পেয়েছে ফরিদপুর জিলা স্কুল। 

আজ ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরিদপুর জিলা স্কুল ৩১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল উলুম দাখিল মাদ্রাসাকে। 

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ৪ ওভারে ৪৫৯ রানে অলআউট হয় ফরিদপুর জিলা স্কুল। দলের পক্ষে শান্ত ১১৬ বলে ২০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া, আহনাফ ৬৪ বলে ৯৪ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে আজিজুল উলুম দাখিল মাদ্রাসা ৩০ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আব্দুল্লাহ ৮০ বলে ৩৮ রান এবং আখিরুল ১৬ বলে ১৮ রান করেন।

বল হাতে ফরিদপুর জিলা স্কুলের নিলয় ৫৭ রানে এবং আনাস ২৩ রানে ৪টি করে উইকেট নেন।