রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 27 এপ্রিল 2026, 03:18 দুপুর • 113 বার পঠিত
নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন পেসার রিপন মন্ডল। এর আগে এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। 

রিপনের সাথে পেস আক্রমণে আছেন তানজিম হাসান ও শরিফুল ইসলাম। এছাড়া স্পিন বিভাগ সামলাবেন শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেন। একাদশে ব্যাটার আছেন ছয়জন। 

নিউজিল্যান্ডের হয়ে এ ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক টম ল্যাথাম। গতকাল অনুশীলনে পায়ে চোট পান তিনি। ফলে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। 

সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ : নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার, বেন লিস্টার।