রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রযুক্তি

নাসা: সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহ

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2021, 04:30 দুপুর • 445 বার পঠিত
নাসা: সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহ

সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ সে এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। এসে পড়েছে শনিও।  এবার সামনে এলো চাঞ্চল্যকর  এ তথ্য।

তবে মেঘ না থাকলে আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে।

এদিকে নাসা জানিয়েছে, টেলিস্কোপ ছাড়া খালি চোখে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশেই দেখা যাবে। শুধু উজ্জ্বলতাই নয়, আকাশে যত তারা দেখা যায়, তাদের মধ্যে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম। জ্যোতির পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে ‘অপজিশন’-এ। যার অর্থ— পৃথিবীর যেদিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। আগস্টেই সৌরমণ্ডলের আরও একটি গ্রহ শনিও চলে আসছে অপজিশনে। ফলে এই মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দুটি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।

নাসা আরো জানিয়েছে, ২২ আগস্ট রাতের আকাশে চাঁদের বাঁ দিকে একটু ওপরে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। আর শনিকে দেখা যাবে বৃহস্পতির ওপরে একটু ডান দিক ঘেঁষে।