রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রযুক্তি

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি

মোহাম্মদ খাইরুল আমিন • 07 সেপ্টেম্বর 2023, 12:36 দুপুর • 878 বার পঠিত
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৮৪ দিন অতিবাহিত করার পর মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি পৃথিবীরতে ফিরেছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গত রবিবার মহাকাশ স্টেশন ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের এ নাগরিক। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে সুলতান আল নিয়াদি ও আরো তিন নভোচারী পৃথিবীর দিকে রওনা দিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছাকাছি তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করে।

গত ৩ মে আল নিয়াদি ৬ মাসের জন্য মহাকাশের যান। প্রথম অ্যারাবিয়ান হিসেবে মহাকাশে স্পেসওয়াক করে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। এছাড়াও মুসলিম নভোচারীদের মধ্যে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ডও গড়েছেন আল নিয়াদি।