রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিক্ষা

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রির সময় বাড়ল

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2026, 08:09 সকাল • 108 বার পঠিত
কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রির সময় বাড়ল

দেশের কারিগরির বিভিন্ন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য এন্ট্রি ও আপডেটের সময়সীমা আগামী ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ কারিগরি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (ভোকেশনাল) নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার কাজ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো শেষ করতে পারেনি। এ কারণে উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ থেকে আগামী ১৪ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও আপডেটের সুযোগ পাবে। পরবর্তীতে আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কারিগরি শিক্ষা অধিদপ্তরে চূড়ান্ত তথ্য পাঠানোর সর্বশেষ তারিখ ১৮ মে নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌ. মো. মাকসুদুর রহমান জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য হালনাগাদ নিশ্চিত করতে দেশের সকল পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও কারিগরি সহায়তার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd)  দেখার পরামর্শ দেওয়া হয়েছে।