রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ফিচার

জন্মদিনে মোমবাতি নেভাতে গিয়ে চুলে আগুন ধরে গেল তরুণীর

অনলাইন নিউজ পোর্টাল • 11 ডিসেম্বর 2021, 10:06 দুপুর • 423 বার পঠিত
জন্মদিনে মোমবাতি নেভাতে গিয়ে চুলে আগুন ধরে গেল তরুণীর

 
যুক্তরাষ্ট্রের বাসিন্দা আনা ওস্টারহাউস তার ছেলের সঙ্গে কেক কাটার সময় মোমবাতি নেভাতে গিয়ে তার চুলে আগুন ধরিয়ে ফেলেন। এ সময় মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচলেও তার চুল, চোখের পাঁপড়িসহ গালের কিছু অংশ পুড়ে যায়। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিবারের সদস্যদের ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে, কেক হাতে ছেলের সঙ্গে বসে আছেন আনা। কেকের ওপর অনেকগুলো মোমবাতি জ্বলছে। এ সময় আনা কিছুটা ঝুঁকে মোমবাতি নেভাতে গেলে তার চুলে আগুন ধরে যায়। তার বাচ্চারা ভয়ে চিৎকার করে উঠে। ক্যামেরার ফোকাস অন্যদিকে সরে যায়।

তবে আরো জানা যায় ,তার স্বামীসহ পরিবারের অন্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যান আনা। তার ডানপাশের চুল, চোখের পাঁপড়ি পুড়ে যায়। এছাড়া তার ডান কান এবং ডান গালও অল্প পুড়ে গেছে।