রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
আন্তর্জাতিক

ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের দিকে এগোচ্ছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2020, 12:38 দুপুর • 865 বার পঠিত
ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের দিকে এগোচ্ছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল

ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এগোচ্ছে ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের দিকে। এর আগে ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে পঙ্গপাল আক্রমণ করে।

ইতিমধ্যেই তা ঢুকে পড়েছে ছত্তিশগড়ে। পঙ্গপালের হাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি করেছে ঝাড়খণ্ড ও উড়িষ্যা সরকার।

ঝাড়খণ্ডের কৃষি সচিব আবু বকর সিদ্দিকি জানিয়েছেন, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ লাগোয়া অঞ্চলে রাজ্যের ২৪ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। সব থেকে বেশি হামলা হতে পারে, ঘরওয়া, লাতেহার, গুমালা, দেওঘর, ছতরা, গিরিডি ও গোদা জেলায়।

ঘরওয়া জেলার কৃষি কর্মকর্তা লক্ষ্ণণ ওঁরাও জানিয়েছেন, ছত্তিশগড়ে পঙ্গপাল ঢুকেছে। দিনে ওরা ২০০ কিমির বেশি যেতে পারে না। তাই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যাবে।

জানা গেছে, পঙ্গপালের একটি দলে ১.৫ কোটি থেকে ২ কোটি পতঙ্গ থাকতে পারে। এরা ৩৫০০০ মানুষের সারা বছরের খাবার খেয়ে ফেলতে পারে।

পঙ্গপালের হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে উড়িষ্যা সরকার। জানানো হয়েছে রাক্ষুসে ওই পতঙ্গ সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে পশ্চিম ওড়িশার সুন্দরগড়, বারঘর, কালাহান্ডি ও বোগানগির জেলায়।