রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
লাইফস্টাইল

হোয়াটসঅ্যাপকে( ১৯৩ মিলিয়ন পাউন্ড )২,২৭৭ কোটি টাকা জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 07 সেপ্টেম্বর 2021, 09:18 সকাল • 574 বার পঠিত
হোয়াটসঅ্যাপকে( ১৯৩ মিলিয়ন পাউন্ড )২,২৭৭ কোটি টাকা জরিমানা

 স্মার্ট ডিভাইস মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’কে  ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বিধি লঙ্ঘন করায় ২ হাজার ২৭৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা (২২৫ মিলিয়ন ইউরো/ ১৯৩ মিলিয়ন পাউন্ড) জরিমানা করা হয়েছে।  

আয়ারল্যান্ডের ‘প্রাইভেসি ওয়াচডগ’ এর অনুসন্ধানে দেখা গেছে, কোম্পানিটি মূল সংস্থা ফেসবুকের মালিকানাধীন অন্যান্য সংস্থার সাথে তথ্যের স্বচ্ছতার ক্ষেত্রে কঠোর নীতিমালা লঙ্ঘন করছে।
তথ্য সুরক্ষা কমিশন গত বৃহস্পতিবার জানায়, হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে চলার পাশাপাশি সংস্থাটিকে ‘প্রতিকারমূলক পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, জরিমানার পরিমাণ অনেক বেশি এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

তবে এর আগে, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের নিয়মগুলো কার্যকর হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এই জরিমানা জিডিআরপি আইনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ এবং আয়ারল্যান্ড কমিশনের করা সবচেয়ে বেশি। এর আগের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে টুইটারকে ৪ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি ৪৮ লাখ টাকা) জরিমানা করা হয়।

এদিকে এ বিষয়ে হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত সেবা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেওয়া তথ্যের সত্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আগের মতোই কাজ করে যাব।

তবে ইউরোপীয় ইউনিয়নের নীতিলঙ্ঘনের দায়ে জরিমানা দিতে তারা রাজি নয় বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছে সংস্থাটি।