রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
শিশু

গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১০০ শিশু নিহত : জাতিসংঘ

মোহাম্মদ খাইরুল আমিন • 13 জানুয়ারী 2026, 07:51 বিকাল • 217 বার পঠিত
গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১০০ শিশু নিহত : জাতিসংঘ

তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, অক্টোবর মাসের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময় প্রতিদিনই সেখানে একজন ছেলে বা একজন মেয়ে নিহত হয়েছে।

তিনি আরো বলেন, আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণসহ বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে।