রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
ইসলাম

ফরিদপুরে বিশেষ দোয়া আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনায়

অনলাইন নিউজ পোর্টাল • 20 সেপ্টেম্বর 2020, 10:46 দুপুর • 361 বার পঠিত
ফরিদপুরে বিশেষ দোয়া আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনায়

ফরিদপুরের জামিয়া আরাবিয়া শামসুল উলুম (খাবাসপুর) মাদরাসায় কোরআন খতম ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনা করে

শনিবার জোহরের নামাজের পরে মাদরাসা সংলগ্ন ‘শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ রহ. জামে মসজিদ’- এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।

শামসুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি আল্লামা মুফতি কামরুজ্জামান দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

দোয়ায় সদ্যপ্রয়াত আল্লামা আহমাদ শফি রহ. এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট জান্নাতে তার উঁচু সম্মান প্রার্থনা করা হয়।