রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রচলিত ভুল

একটি কুসংস্কার যে তারিখে জন্ম সে তারিখে বিবাহ করা যাবে না

ড. মো: সাইফুল ইসলাম • 21 অক্টোবর 2026, 08:02 সকাল • 37 বার পঠিত
একটি কুসংস্কার যে তারিখে জন্ম সে তারিখে বিবাহ করা যাবে না

কিছু মানুষের ধারণা, যে তারিখে জন্ম সে তারিখে বিবাহ করা যাবে না। তাহলে অমঙ্গল হবে।

আসলে এটি একটি কুসংস্কার; যা হিন্দু সমাজ থেকে মুসলিমদের মাঝে ছড়িয়েছে। তাদের অনেকে মনে করে, জন্মের তারিখে এমনকি জন্মের মাসে বিবাহ করলে ব্যক্তির ধনপুত্র নাশ হয়। সে মহাদুঃখে দিনপাত করতে থাকে। এ বিশ্বাস থেকেই তারা জন্মদিনে অথবা জন্মমাসে বিবাহ থেকে বিরত থাকে।

এভাবে হিন্দু সমাজ থেকে আমাদের সমাজে শুভ-অশুভ দিনের ধারণা অনুপ্রবেশ করেছে; অমুক দিনে বিবাহ করা যাবে না, আমুক মাসে বিবাহ করা যাবে না ইত্যাদি। 

কোনো মুমিন এজাতীয় বিশ্বাস রাখতে পারে না। মুমিনের বিশ্বাস তো হল, কল্যাণ-অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তা কোনো দিন-তারিখের সাথে যুক্ত নয়। তেমনি ইসলামে শুভ-অশুভ দিন বলেও কিছু নেই। শুভ-অশুভ তো মানুষের আমল দ্বারা নির্ধারিত হয়। সব দিনই শুভ; যদি তাতে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলা হয়। আর অশুভ-অকল্যাণকর তো ঐ সময়, যাতে আল্লাহর নাফরমানী করা হয়।

আল্লাহ আমাদের সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন।

#মাসিক আলকাউসার #প্রচলিত ভুল