রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রযুক্তি

এবার কুকুরের জন্য ফোন আবিষ্কার করল বিজ্ঞানীরা !

অনলাইন নিউজ পোর্টাল • 19 নভেম্বর 2021, 10:10 দুপুর • 576 বার পঠিত
এবার কুকুরের জন্য ফোন আবিষ্কার করল বিজ্ঞানীরা !

এবার কুকুরের একা লাগলে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন তেমন একটি যন্ত্র বানিয়েছেন বিজ্ঞানীরা। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলিয়েনা হির্সকিজ-ডগলাসের গবেষণার ওপর ভিত্তি করে ডগফোন তৈরি করা হয়েছে।ডগফোন’ নামের ওই যন্ত্রের সাহায্যে মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

এদিকে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্কটল্যান্ডের বিজ্ঞানীর তৈরি ওই যন্ত্র অনেকটা নরম বলের মতো। বলটি শুধু ঝাঁকিয়েই মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।
তবে কল ধরা হবে কিনা সেটা মালিকই নির্ধারণ করবে। এমনকি কল কেটে দেবেন নাকি ধরে রাখবেন সেটাও মানুষের ওপর নির্ভর করবে।

মালিক চাইলে তার কুকুরের কাছে ফোন করতে পারবেন। তবে ফোন ধরতে হলে কুকুরকে বলটিকে নাড়াতে হবে।

বিজ্ঞানীরা আরো  বলেন, এতদিন প্রযুক্তি ব্যবহার করে আমরা কুকুরকে খাবার দিতে পারতাম, কুকুরের হাঁটাচলার খোঁজ রাখতে পারতাম। কিন্তু সেখানে কুকুরের নিজের কোনো ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার ছিল না। এবার ডগফোনের মাধ্যমে কুকুরই মালিকের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিতে পারবে।

অন্যথায় ,ডগফোন নির্মাতা দলের আশা, লকডাউনের কারণে মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে ওঠা পোষা কুকুরের একাকিত্ব দূর করতে সাহায্য করবে এই যন্ত্র।