রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
প্রচলিত ভুল

আরেকটি ভুল আমল শরীকে কুরবানীর ক্ষেত্রে ওজন করা ছাড়া অনুমান করে গোশত বণ্টন করা

ড. মো: সাইফুল ইসলাম • 06 সেপ্টেম্বর 2026, 02:41 রাত • 65 বার পঠিত
আরেকটি ভুল আমল শরীকে কুরবানীর ক্ষেত্রে ওজন করা ছাড়া অনুমান করে গোশত বণ্টন করা

অনেক মানুষই শরীকে কুরবানী করেন। সাতজন, ছয়জন বা পাঁচজন এভাবে মিলে শরীকে একটি গরু কুরবানী করেন। কিন্তু বণ্টনের সময় দেখা যায় ওজন করে বণ্টন না করে অনুমানভিত্তিক বণ্টন করেন। অনেকে আবার ওজন করে বণ্টন করাকে অপছন্দ করেন। বলেন, সামান্য একটু কম-বেশি হলে তেমন আর কী সমস্যা! এটি একটি ভুল আমল।

শরীকে কুরবানীর ক্ষেত্রে প্রত্যেক শরীকের প্রাপ্য অংশ ওজন করে বণ্টন করা জরুরি; অনুমানভিত্তিক বণ্টন জায়েয নয়। কারণ এটি অন্যের হকের সাথে সম্পৃক্ত বিষয়। অন্যের হক যথাযথ বুঝিয়ে দেওয়া জরুরি; কম-বেশি করা জায়েয নয়। 

#মাসিক আলকাউসার #প্রচলিত ভুল