রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
আন্তর্জাতিক

আমিরাতের সাহায্য প্রত্যাখ্যান করল ফিলিস্তিন

অনলাইন নিউজ পোর্টাল • 22 মে 2020, 02:32 দুপুর • 644 বার পঠিত
আমিরাতের সাহায্য প্রত্যাখ্যান করল ফিলিস্তিন

ইসরাইলের ভেতর দিয়ে পাঠানো আমিরাতের সাহায্য প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীর বরাতে এই খবর জানিয়েছে আল জাযিরা।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মাই খায়লা বলেন, তার দেশ সমন্বয় না হওয়ায়  আমিরাতের  সাহায্য প্রত্যাখ্যান করেছে। সাহায্যগুলো ছিল করোনা নিয়ন্ত্রণের জন্য হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম।

মন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীন দেশ। আমাদের সাথে সমন্বয় না করে কেউ যদি সাহায্য পাঠায় তাহলে আমরা তা গ্রহণ করব না।

নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, এই সাহায্য ইসরাইলের এয়ার পোর্ট হয়ে আসায়  প্রত্যাখ্যা করেছে ফিলিস্তিন।