রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
'২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত', ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আর্থিক জেলায় হামলা, ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায় সিলেট
রাজনীতি

আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, থামাতে গিয়ে কুড়ালের কোপ খেলেন ওসি

অনলাইন নিউজ পোর্টাল • 27 ডিসেম্বর 2020, 09:32 সকাল • 228 বার পঠিত
আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, থামাতে গিয়ে কুড়ালের কোপ খেলেন ওসি

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে চাইনিজ কুড়ালের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন আহত হয়েছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের উপর হামলার পরিকল্পনা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারটি সেলাই দেয়া হয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না জানতে চাইলে কামাল হোসেন বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তবে যে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়া হয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।